নাকের পলিপ আবার ফিরে আসা: ডা. আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ঢাকায় Revision FESS

যশোর থেকে আসা ৪০ বছর বয়সী একজন রোগীর ২০২২ সালে নাকের পলিপের জন্য ঢাকায় একবার অস্ত্রোপচার হওয়ার পরও নাকের পলিপ পুনরায় হবার পর কীভাবে সমস্যাটি মূল্যায়ন করা হয় এবং কখন Revision FESS বা পুনরায় Endoscopic Sinus Surgery প্রযোজন হয়েছিলো সেই চিকিৎসার অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই কেসে।

২০২২ সালে পলিপের অস্ত্রোপচারের পরও আবার ২০২৬ সালে এসে নাক বন্ধ হয়ে শ্বাস নিতে গুরুতর অসুবিধা দেখা দিলে তিনি ডা. মো. আব্দুল্লাহ আল মামুনের ঢাকার ইবনে সিনা চেম্বারে আসেন। Nasal Endoscopy ও CT Scan-এ দুই পাশে ব্যাপক পলিপ এবং সাইনাসজুড়ে রোগের সকল সাইন পাওয়া যায়। এরপর Revision FESS(Functional Endoscopic Sinus Surgery)-এর মাধ্যমে নাকের পলিপ অপসারণ ও বন্ধ সাইনাসের পথ খুলে দেওয়া হয়; এবং অপারেশনের পর রোগীর নাক দিয়ে স্বচ্ছন্দে শ্বাস নিতে পারার করানে রোগী সস্তোষ প্রকাশ করেন। নাকের পলিপ পুনরায় ফিরে আসার সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের জন্য এই কেসের পরীক্ষা, চিকিৎসার সিদ্ধান্ত ও পরবর্তী ফলোআপের বিষয়ে গুরুত্বপূর্ন তথ্য তুলে ধরা হয়েছে।

Nasal Endoscopy-তে সরাসরি এই রোগীর নাকের পলিপ পরিক্ষার ভিডিও তুলে ধরা হলোঃ

আগের অস্ত্রোপচারের পর এবার নাকের পরিক্ষায় কী পাওয়া গেল?

ডা. মো. আব্দুল্লাহ আল মামুন প্রথমে Nasal Endoscopy করেন ( উপরের ভিডিওতে তুলে ধরা হয়েছে)। এতে নাকের দুই পাশেই ব্যাপকভাবে পলিপ ফিরে আসার চিত্র পাওয়া যায়, যাকে বলা হয় Recurrent Bilateral Nasal Polyposis।

এরপর সাইনাসের ভেতরে সমস্যাটি কতটা বিস্তৃত, তা মূল্যায়নের জন্য CT Scan করা হয়। চিকিৎসক পরিক্ষা করে রিপোর্টে Frontal, Ethmoid, Maxillary ও Sphenoid Sinus, সবগুলো সাইনাস গ্রুপেই ব্যাপক পলিপজনিত রোগের বিস্তৃতি লক্ষ করেন। ফলে বিষয়টি শুধু নাকের ভেতরের দৃশ্যমান পলিপের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সাইনাসগুলোও আক্রান্ত ছিল এবং নাক দিয়ে বাতাস চলাচলে গুরুতর বাধা তৈরি হয়েছিল। অপারেশনের আগের CT-SCAN নিচে দেওয়া হলোঃ
New Project 9

 

কেন Revision FESS-এর সিদ্ধান্ত নেওয়া হয়?

এই রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ছিল তিনটি বিষয়, আগে অস্ত্রোপচার হওয়া, দুই পাশে ব্যাপক পলিপ ফিরে আসা এবং নাক দিয়ে শ্বাস নেওয়ার পথ প্রায় বন্ধ হয়ে যাওয়া।

Nasal Endoscopy ও CT Scan-এর তথ্য মূল্যায়ন করে ডা. মো. আব্দুল্লাহ আল মামুন Revision Functional Endoscopic Sinus Surgery বা Revision FESS করার সিদ্ধান্ত নেন। আগে অস্ত্রোপচার হওয়া সাইনাসে পুনরায় এন্ডোস্কোপিক অস্ত্রোপচার করাকে Revision FESS বলা হয়।

এই রোগীর Revision FESS করার লক্ষ্য ছিল পলিপ অপসারণ এবং বন্ধ হয়ে থাকা সাইনাসের পথ খুলে দেওয়া।

অস্ত্রোপচারে পলিপ অপসারণ ও বন্ধ পথ উন্মুক্ত করা

২৪ অক্টোবর ২০২৬ ডা. মো. আব্দুল্লাহ আল মামুন পুনরায় বাংলাদেশ ইএনটি হাসপাতাল, ঢাকা, এই রোগীর Endoscopic Sinus Surgery করেন। এই সার্জারিতে আক্রান্ত স্থানগুলোর পলিপ অপসারণ করা হয় এবং সম্পূর্ণ বন্ধ থাকা Ostiomeatal Complex খুলে দেওয়া হয়।

Ostiomeatal Complex হলো নাকের ভেতরের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যার মাধ্যমে কয়েকটি সাইনাসের নিঃসরণ নাকে পৌঁছায়। এই রোগীর ক্ষেত্রে অঞ্চলটি পুরোপুরি বন্ধ ছিল। তাই পলিপ সরানোর পাশাপাশি সাইনাসের নিষ্কাশনের পথ উন্মুক্ত করাও অস্ত্রোপচারের গুরুত্বপূর্ণ অংশ ছিল।

 

অস্ত্রোপচারের পর কী পরিবর্তন এসেছে?

ডা. আবদুল্লাহ আল মামুন, অস্ত্রোপচারের পর জানান রোগী এখন নাক দিয়ে স্বচ্ছন্দে শ্বাস নিতে পারছেন। চিকিৎসার আগে বাতাস চলাচলের জায়গা প্রায় বন্ধ হয়ে থাকার তুলনায় এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং রোগীও অপারেশন পরবর্তী ফলাফলে অত্যন্ত খুশি।

পরবর্তী ফলোআপে রোগীর নিজের অভিজ্ঞতা এবং নাকের ভেতরের অবস্থার মূল্যায়ন যুক্ত হলে সুস্থতার অগ্রগতি আরও বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

রোগীর কেস সামারিঃ

বিষয় তথ্য
রোগীর বয়স ৪০ বছর
যেখান থেকে এসেছেন যশোর
প্রধান সমস্যা আগের অস্ত্রোপচারের পর নাকের দুই পাশে পলিপ ফিরে আসা এবং নাক দিয়ে শ্বাস নিতে গুরুতর অসুবিধা
প্রথম অস্ত্রোপচার ২০২২ সালে ঢাকায় নাকের পলিপের অস্ত্রোপচার
পুনরায় অস্ত্রোপচার ২৪ অক্টোবর ২০২৬, প্রথম অস্ত্রোপচারের প্রায় চার বছর পর
মূল্যায়নের পরীক্ষা Nasal Endoscopy ও CT Scan
পরীক্ষায় পাওয়া অবস্থা দুই পাশে ব্যাপক Nasal Polyposis; Frontal, Ethmoid, Maxillary ও Sphenoid Sinus-এ রোগের বিস্তৃতি এবং Ostiomeatal Complex বন্ধ থাকা
সার্জন ডা. মো. আব্দুল্লাহ আল মামুন
অস্ত্রোপচারের ধরন Revision Functional Endoscopic Sinus Surgery (Revision FESS)
অস্ত্রোপচারে যা করা হয় পলিপ অপসারণ এবং বন্ধ Ostiomeatal Complex খুলে দেওয়া
অস্ত্রোপচারের পরের অবস্থা চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, রোগী ভালো আছেন এবং নাক দিয়ে স্বচ্ছন্দে শ্বাস নিতে পারছেন

 

নাকের সাইনাস সম্পর্কিত আরো একটি রোগীর অভিজ্ঞতাঃ

ডা. মো. আব্দুল্লাহ আল মামুনের আরেকটি নাকের পলিপের কেস পড়ুন:

Endoscopic Sinus Surgery in Dhaka: নাকের পলিপ অপারেশনের ৭ দিন পর রোগীর অভিজ্ঞতা

Endoscopic Sinus Surgery Dhaka

 

 

ঢাকায় Recurrent Nasal Polyps ও Revision FESS বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ

আগে পলিপের অস্ত্রোপচার হওয়ার পর আবার নাক বন্ধ হয়ে গেলে বা শ্বাস নিতে অসুবিধা হলে নতুন করে মূল্যায়ন প্রয়োজন। এই রোগীর ক্ষেত্রে ডা. মো. আব্দুল্লাহ আল মামুন Nasal Endoscopy ও CT Scan-এর মাধ্যমে পলিপের বিস্তৃতি নির্ধারণ করে Revision FESS-এর পরিকল্পনা করেন।

ঢাকায় Recurrent Nasal Polyps-এর চিকিৎসা ও Revision Endoscopic Sinus Surgery বিষয়ে তাঁর পরামর্শ নিতে পারেন। তিনি Endoscopic Sinus Surgery-তে ভারতে ফেলোশিপ এবং সিঙ্গাপুরে বিশেষ প্রশিক্ষণ গ্রহন করেছেন। আরো বিস্তারিত জানতে ফেইসবুক পেইজ এবং ইউটিউবে ভিজিট করুন।

ডা. মো. আব্দুল্লাহ আল মামুন
ENT Specialist & Endoscopic Sinus, Sleep and Head-Neck Surgeon
সহকারী অধ্যাপক (ENT), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

শিক্ষাগত যোগ্যতা ও ফেলোশিপ

  • MBBS (DMC), BCS (Health), FCPS (ENT)
  • FACS – American College of Surgeons, USA
  • FICS – International College of Surgeons, USA
  • Fellowship in Endoscopic Sinus Surgery, India
  • Endoscopic Sinus Surgery, Singapore
  • Sleep Surgery, India

ঢাকা চেম্বারঃ

Popular Diagnostic Center, Shyamoli Unit-২
College Gate, 1/5, Block-B, Mirpur Rd, Dhaka 1207

Date & Time:
Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday
7 PM TO 10 PM
Thursday and Friday OFF

Contact:
Call : 01576-970933